মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

বাইতুস সালাম মাদরাসার মুহতামিম হলেন মুফতি মানসুর আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট>

রাজধানীর উত্তরায় অবস্থিত জামিয়া আরাবিয়া বাইতুস সালামের (বাইতুস সালাম মাদরাসা) ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মানসুর আহমাদ।

গত ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির এক বৈঠকে বিষয়টি সিদ্ধান্ত হয় এবং ৩০ নভেম্বর অপরাহ্ন থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেন।

বাইতুস সালাম মাদরাসার একজন শিক্ষক আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রতিষ্ঠানটির নিয়মিত মুহতামিম মাওলানা আহমাদুল হক ব্যক্তিগত বিশেষ কারণে ইস্তফা প্রদানের পর পরামর্শক্রমে মুফতি মানসুর আহমাদকে নিয়মমাফিক ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব অর্পন করা হয়।

তিনি বিগত তিন বছর যাবত মাদরাসাটির নাজেমে তালীমাত (শিক্ষা-সচিব)-এর দায়িত্ব পালন করে আসছিলেন।

কিশোরগঞ্জের আলেমেদীন মুফতি মানসুর আহমাদ ২০১২ সালে সিনিয়র শিক্ষক হিসেবে বাইতুস সালামে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার ঐতিহাসিক বরুড়া মাদরাসায় সাত বছর এবং টঙ্গী দারুল উলুম মাদরাসায় এক বছর শিক্ষকতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ