সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮


নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দগ্ধ সোলাইমান ওড়না ব্যবসায়ী।

তার চাচাতো ভাই ইউনুস জানান, ‘তাদের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে আজ ভোরে বিকট শব্দ হয়, এরপরপরই আগুন লাগে।

তারা ধারণা করছেন, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে।

এর আগে গত শনিবার রাতে ফতুল্লায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলো- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা সবাই স্থানীয় একটি ঝুট গুদামের শ্রমিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ