মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

নারায়ণগঞ্জের আবারও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে কায়েমপুর বিলাসনগর এলাকায় জনৈক বুলবুল মিয়ার মালিকানাধীন একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা সবাই স্থানীয় একটি ঝুট গুদামের শ্রমিক। দগ্ধ চায়না বেগমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পাঁচ তলার ওই ফ্ল্যাটে সাবলেটে দুইটি পরিবার বসবাস করেন। তাদের এক পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রান্নাঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমে জমাট বেঁধে থাকে। তারা কর্মস্থল থেকে বাসায় এসে রান্নার জন্য চুলা ধরানোর সময় আগুন ধরে যায়। এক পর্যায়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে চারজন দগ্ধ হন। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে পাঠান। আগুনে পরিবারটির ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউ আমাদের কিছু জানায়নি। দীর্ঘ সময় পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ইউনিট পাঠাই। তবে এর আগেই স্থানীয়রা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ