মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

রূপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় কাজাখস্তানের নাগরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) পে-লোডারের ধাক্কায় এক কাজাখস্তান নাগরিক মারা গিয়েছে।

শুক্রবার (৩ ডিসম্বের) সকালে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান।

জানা যায়, নিহত কোনিরবিভ বাউইরজান রূপপুর প্রকল্পে রাশিয়ানদের মালিকানাধীন সাব-ঠিকাদারি ‘নিকিমথ’ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর নিকিমথ কোম্পানিতে ইনস্টল পদে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, সকালে প্রকল্পের ভেতরে কাজ করছিলেন কোনিরবিভ। এ সময় একটি পে-লোডার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রকল্পের ভেতরে আরএনপিপি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কোনিরভিভকে মৃত ঘোষণা করেন।

৩৫ বছর বয়সী কাজাখস্তান নাগরিকের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে রূপপুর প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, এটি একটি দুর্ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ