মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইয়াস ও গুলাবের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়াস ও গুলাবের পর এবার ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'।

দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) ভোরেই এ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। এরইমধ্যে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

ভারতের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'। ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে আঘাত হানতে যাচ্ছে এ ঘূর্ণিঝড়।

স্থানীয় সময় বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে উৎপত্তি হওয়া জাওয়াদ ক্রমশই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী শনিবার ভোরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।

এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

এরইমধ্যে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রায় একশো রেলযাত্রা বাতিলও করা হয়েছে।

শুক্রবার থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ যেসব জেলেরা এরইমধ্যে মাছ ধরতে সাগরে নেমেছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ ছাড়া অঞ্চলগুলোতে সতর্কতা জারির পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের মে মাসে ইয়াস ও সেপ্টেম্বরে গুলাবের পর আবারো ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে ভারত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ