শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর শহরের ইসহাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ নারীসহ ২০ আহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিম পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে দুই পক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ ২০ জনকে কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ