শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

আরব আমিরাতে নতুন ধরন ওমিক্রন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরব আমিরাতের স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আফ্রিকা মহাদেশের এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ওই নারী কোভিড-১৯-এর ভ্যাকসিন নিয়েছিলেন।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরবেও বুধবার ওমিক্রন শনাক্ত হয়েছে।

ওমিক্রন আতঙ্কে সাতটি দেশের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত সোমবার (২৩ নভেম্বর) ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফারিদা আল হোসাইনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী নতুন কোভিড-১৯-এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ।

তিনি আরও বলেন, পূর্ব সতর্কতা হিসেবে মানুষকে মাস্ক পরিধান, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়গুলো করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত বিস্তার রোধে কাজ করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ