শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মালদ্বীপে পবিত্র কুরআন অবমানা করায় এক ব্যক্তি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের একটি মসজিদে পবিত্র কুরআন অবমাননা করার দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের জন্য আটক করা হয়েছে।

হাস্সান জিয়াদ নামে ৪০ বছরের ঐ ব্যক্তিকে পবিত্র কুরআনে থুথু দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর পূর্বেও ঐ ব্যক্তি দুই বার মসজিদের অবমাননা করেছিল। এর দায়ে তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল।

পবিত্র কুরআন অবমাননা করার জন্য মালদ্বীপের রাজধানী মালে-র ইব্রাহিম মসজিদের উপস্থিত মুসল্লিরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে। কুরআনের অবমাননা করার কথা স্বীকার করার পর আদালতের প্রধান তাকে দেশের ইসলামী সম্প্রদায়ের জন্য বিপদ বলে মনে করেন এবং গ্রেপ্তারের নির্দেশ দেন।

আদালতের কর্মকর্তাদের মতে, ঐ ব্যক্তির অপরাধমূলক রেকর্ড রয়েছে। আর এ কারণে তদন্তকালে তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তাকে ১০ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে এই কেসের তদন্তও চলবে। যদিও
মালে পুলিশ বলেছে, যে ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে সে মানসিক রোগী, মালদ্বীপের বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।

মালদ্বীপ ভারতের দক্ষিণ-পশ্চিম অবস্থিত বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত এবং সেদেশের মোট জনসংখ্যা ৫ লাখ চল্লিশ হাজার এবং এর মধ্যে ৯৮ শতাংশ জনগণ মুসলিম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ