শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেল হোসেন (৭২) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে মহেশপুর-বাথানগাছি সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছি গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়িয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ