শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

কায়রো বিমানবন্দরে ১৩টি প্রাচীন ইসলামি পাণ্ডুলিপি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাকীর্তি ইউনিট সেদেশের এয়ার পুলিশের সহযোগিতায় পাচার হওয়ার আগে ১৩টি ইসলামিক পাণ্ডুলিপি শনাক্ত ও জব্দ করা করতে সক্ষম হয়েছে।

মিশরের পুরাকীর্তি সুপ্রিম কাউন্সিলের মহাসচিব ঘোষণা করেছেন যে, কায়রো বিমানবন্দরের পুরাকীর্তি ইউনিট ১৭, ১৮ এবং ১৯ শতাব্দীর অন্তর্গত ১৩টি পাণ্ডুলিপি শনাক্ত করে সেগুলো জব্দ করেছে।

এছাড়াও এর সাথে প্যাপিরাস কাগজের তিনটি স্ক্রোল এবং অটোমান আমলের মুদ্রা’ও উদ্ধার করা হয়েছ। এগুলোর মধ্যে সংরক্ষণের অভাবে প্যাপিরাস স্ক্রোলগুলো খারাপ হতে শুরু করেছে।

 نسخه خطی اسلامی در مصر

কীভাবে এই প্রাচীন নিদর্শনগুলি আবিষ্কৃত এবং বাজেয়াপ্ত করা হয়েছিল সে সম্পর্কে তিনি বলেন: কায়রো বিমানবন্দরের পুরাকীর্তি ইউনিট, যাত্রী নিরাপত্তা পুলিশের কাছ থেকে তথ্য পায় যে যাত্রীদের একটি ব্যাগের মধ্যে প্রাচীন জিনিসপত্র রয়েছে বলে সন্দেহ হচ্ছে। এর পরে পুরাকীর্তি কমিশনের ইসলামিক মনুমেন্টস বিভাগের পরিদর্শক মালাক নাশির নেতৃত্বে পুরাকীর্তি সুপ্রিম কাউন্সিল এবং ন্যাশনাল বুকস অ্যান্ড ডকুমেন্টস সেন্টারে প্রত্নসামগ্রীর একটি বিশেষ কমিশন গঠিত হয়। এই কমিটি উদ্ধারকৃত জিনিস অতি প্রাচীন বলে নিশ্চিত করে এবং সেগুলো জব্দ করার নির্দেশ দেয়।

 نسخه خطی اسلامی در مصر

তিনি বলেন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং এসকল পাণ্ডুলিপিগুলি বাজেয়াপ্ত করার পর, অবিলম্বে সেগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য কপটিক যাদুঘরে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

طومار پاپیروس

এ প্রসঙ্গে পুরাকীর্তি কমিশনের প্রধান মালাক নাশি আবিষ্কৃত পাণ্ডুলিপির বিস্তারিত তথ্য উল্লেখ করে বলেন: সতর্কতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করার পরে এটি জানা গেছে যে, উদ্ধারকৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে ইসলামিক আইনশাস্ত্রের একটি বই (ইসলামী ফিকাহ শাস্ত্র), বিশপ মাইকেল এবং বিশপ অ্যাট্রিবের আধ্যাত্মিক ওষুধ, কপ্টিক এবং আরবি ভাষায় মহান লেন্ট প্রার্থনার পাণ্ডুলিপি এবং হযরত মুহাম্মদের নাম দিয়ে শুরু হওয়া একটি দোয়ার বই রয়েছে। এছাড়া্ও এর মধ্যে মেসোপটেমিয়াতে পবিত্র গীতসংহিতার একটি পাণ্ডুলিপিও রয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ