মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


রোহিঙ্গা ইস্যুতে জাতিসঙ্ঘ বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, জাতিসঙ্ঘ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে।

মিয়া সেপ্পো মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে অব্যাহত সমর্থন দিয়ে যাবো।’

শেখ হাসিনা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছি। কিন্তু তারা এখন সামাজিক সমস্যা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু, তাদের উচিত এখন নিজ দেশে ফিরে যাওয়া।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সূত্র: বাসস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ