মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেভাবে দুধ খেলে কমবে ওজন, ঝড়বে শরীরের বাড়তি মেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওজন কমাতে অনেকেই নানা কাজ করেন। শরীরচর্চা, জীবনধারায় বদল— এ সব তো আছেই। তার সঙ্গে খাদ্যতালিকা থেকে বাদ পড়ে দুধ, বাদাম, ঘি-সহ বহু কিছু। কিন্তু এই সব খাবার বাদ দেওয়া কি ঠিক?

বিশেষ করে দুধ না খেলে কি ওজন কমে? কী বলছেন চিকিৎসকরা? সম্প্রতি প্রকাশিত কয়েকটি সমীক্ষা বলছে, উল্টোটা ঠিক। অর্থাৎ দুধ খেলে কমতে পারে ওজন। ওজন কমাতে কী ভাবে সাহায্য করে দুধ? আসুন জেনে নিই সেই বিষয়টি-

বেশিরভাগ মানুষই উচ্চ চর্বিযুক্ত দুধ খাওয়া থেকে বিরত থাকেন। কারণ তাদের ধারণা দুধে থাকা চর্বি এবং ক্যালোরি ওজনকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়।

তবে, গবেষণায় উঠে এসেছে দুগ্ধজাত দ্রব্যগুলি পুরুষদের পেটের মেদ কমায়। বরং যারা দুগ্ধজাত খাদ্য দ্রব্য কম খান, তাদের মেদ বৃদ্ধির আশঙ্কা বেশি। যেসব মহিলারা মেনোপোজের দিকে এগোচ্ছেন, তাদের জন্য উচ্চ চর্বিযুক্ত দুধ অত্যন্ত কার্যকরী।

যাদের প্রতি দিনের খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাতীয় খাবার থাকে, তাদের ওজন বৃদ্ধির ঝুঁকি কম থাকে। সূত্র : আনন্দবাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ