শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ব্রিটেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্তিতে ব্রিটেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে দলটি।

রোববার সেন্টার ফর প্যালেস্টিনিয়ান রিফিউজি স্টাডিজের এক অনলাইন কনফারেন্সে বক্তব্যে এই তথ্য জানান হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।

মুসা আবু মারজুক বলেন, ব্রিটেনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে একত্রে কাজ করছে হামাস।

ব্রিটেন যাতে এই সিদ্ধান্ত বাতিল করে, তার জন্য হামাস ব্রিটিশ আইনজীবীদের সাথে কাজের কৌশল নিয়েছে বলে জানান আবু মারজুক।

মুসা আবু মারজুক বলেন, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তিতে হামাসের স্বদেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরোধের স্বার্থ রক্ষা হবে না।

তিনি ফিলিস্তিনি প্রশাসন ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহর প্রতি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধের স্বার্থের ভিত্তিতে মীমাংসার জন্য আহ্বান জানান।

এর আগে গত ১৯ নভেম্বর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা করেন। পার্লামেন্টে আলোচনার পর ২৬ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব পাস করেন।

হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করায় ব্রিটেনে কেউ হামাসের সদস্য হলে বা সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।

এর আগে ২০০১ সালে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডকে ব্রিটেনে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ