শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন: ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ওই কারখানার সিকিউরিটি কর্মী কাজল কুমার ও বিপ্লব বলেন, ‘দুপুরে হঠাৎ কারখানার নিচতলার এক্সসোরিস গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামের কারখানাটির শ্রমিক হাবিব বলেন, ‘আমাদের এই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। হঠাৎ নিচতলায় আগুন লাগলে আমরা সবাই নিরাপদে বের হয়ে যাই। এখন আগুন আরো বেড়েছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালন আবদুল হামিদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুন বাড়তে থাকায় জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের কষ্ট হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ