শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

করোনার প্রাদুর্ভাব নতুন করে শুরু হওয়ায় ইসলামি ঐক্য সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসলামী ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উক্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

এই সম্মেলনের চেয়ারম্যান আলি রশিদ আল-নুয়াইমি বলেছেন, ইসলামি ঐক্য সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই সম্মেলনে বিদেশী অতিথিদের অংশগ্রহণ করার কথা ছিল। আর যদি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টাইন করা হয়, তাহলে তারা দেশে ফিরতে পারবে না।

তিনি বলেন এই অনুষ্ঠানের আয়োজক সংযুক্ত আরব আমিরাত এবং এখানে এখনও পর্যন্ত নতুন ধরণের করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। অবশ্য কিছু দেশ সতর্কতামূলক ভাবে কোয়ারান্টাইন ব্যবস্থা করতে পারে। আর যদি তাই হয় তাহলে অতিথিদের নিজ দেশে ফিরে যেতে অনেক কষ্টসাধ্য হবে।

ইসলামিক ঐক্য ধারণা, সুযোগ, চ্যালেঞ্জ" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ১২ থেকে ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ