শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫ নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন সংশ্লিষ্টদের আটক করে।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত ও কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ