শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

ইসলাম গ্রহণের আনন্দে আবেগাপ্লুত ফরাসি তরুণী, কেঁদে ফেললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম গ্রহণের আনন্দে কেঁদে ফেললেন এক ফরাসি তরুণী। শুক্রবার (২৬ নভেম্বর) এলিসিয়া ট্রান্ট নামের তরুণী ফ্রান্সের মসজিদে ইসলাম গ্রহণ করেন। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে উপস্থিত নারীদের মধ্যে কালেমা পাঠ করে এলিসিয়া ইসলাম গ্রহণ করেন। এ সময় তাকে অঝরে কান্না করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, ইমামের পাঠ অনুসরণ করে এলিসিয়া কালেমা পাঠ করেন। তখন উপস্থিত নারীরা তাকবির বলে উঠলে এলিসিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর আনন্দে তিনি কান্না করে ফেলেন। ইসলাম গ্রহণ করেই তিনি হিজাব পরাসহ অন্যান্য অনুশাসন পালন শুরু করেছেন। ইসলাম গ্রহণ করে এক টুইট বার্তায় এলিসিয়া জানিয়েছেন, আমি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে চাই। এরপর তিনি ইসলাম গ্রহণের ভিডিও শেয়ার দেন। ইতিমধ্যে লক্ষাধিকবার তা দেখা হয়েছে।

টুইট বার্তায় এলিসিয়াকে অভিনন্দন জানাতে থাকেন সবাই। আবার অনেকে তার ব্যাপারে কটূ মন্তব্য করলেও তিনি কোনো কথার জবাব দেননি। দীর্ঘ সময় পর তিনি এক টুইট বার্তায় লিখেছেন, যারা আমাকে মেসেজ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মেসেজের সংখ্যা অনেক হওয়ায় সরাসরি কাউকে রিপ্লাই দেয়া কঠিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ