শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

সাগরে ৮ দিন ভেসে থাকা ১৪ জেলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

কক্সবাজার থেকে ১৪০ কিঃ মিঃ দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন ধরে সাগরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনী জাহাজ অনুসন্ধান ‘এফ ভি মরিয়ম’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে। পরে নৌবাহিনীর জাহাজ দুর্জয় তাদেরকে রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রামে বোটের মালিকের ছেলের নিকট হস্তান্তর করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। এরা সবাই দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।

গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পথিমধ্যে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ভাসমান অবস্থায় গত আট দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা বাংলাদেম নৌবাহিনী জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেদেরকে উদ্ধার করে।

জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ