শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েকদিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৩৭৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৩০ জন।

এর আগে শনিবার (২৭ নভেম্বর) বিশ্বে মারা গিয়েছিল আরও ৬ হাজার ৩৩৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৩৪১ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৩১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৭৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৩৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ