শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের

আফ্রিকার পাঁচ দেশ থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশ থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা লেখেন, বতসোয়ানা, রিপাবলিক অব সাউথ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল, আকাশ, সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে, যুক্তরাজ্য আফ্রিকার দেশ বতসোয়ানা, এস্তোনিয়া, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা থেকে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে সবাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ