শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

হামাসকে ‘কালো তালিকাভুক্ত’ করে ব্রিটেনে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের বিরুদ্ধে বিনা ভোটে একটি বিল পাস করেছে ব্রিটিশ সরকার। এই বিলে হামাসের রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বিলটি অনুমোদন হয়েছে। কোনো সংসদ সদস্য এই বিল চ্যালেঞ্জ না করায় তা বিনা ভোটে পাস হয়। সংসদের কোনো সদস্য বিলটি চ্যালেঞ্জ করলে এটি ভোটাভুটিতে দেওয়ার প্রয়োজন হতো।

এর আগে স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) এই বিল নিয়ে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিতর্ক হয়। তারপর সেখানে বিলটি পাস হওয়ার পর উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হয়। সেখানে বিনা ভোটে বিলটি অনুমোদিত হওয়ার পর এখন এটি আইনে পরিণত হয়েছে। শুক্রবার থেকেই তা কার্যকর হবে।

হাউজ অব লর্ডসে যদিও বিলটি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হযনি। তবে নিম্নকক্ষে বিতর্কের সময় বহু সংসদ সদস্য ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ