শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে তারা ডাকাত ও মাদক কারবারি।

আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে তারা অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাব কর্মকর্তা জানান, পরে ঘটনাস্থলে কেফায়েত ও কোরবান আলীর লাশ পাওয়া যায়। সেখানে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ