শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

গাদ্দাফিপুত্রের আপিলের আগে আদালতে বন্দুকধারীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করতে চেয়েছিলেন গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি (৪৯)। সেই আবেদন করার আগে বন্দুকধারীরা আদালতে হামলা চালিয়েছে বলে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আবেদন জানাতে পারবেন তিনি।

লিবিয়ার সরকার শুক্রবার ওই হামলাকারীদের ‘অপরাধীদের একটি দল’ বলে অভিহিত করেছে। সরকার জানায়, তাদের ‘ঘৃণ্য’ আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলের শহর সেবার আদালত বন্ধ হয়ে যায়।

ওই হামলার ব্যাপারে গাদ্দাফিপুত্রের আইনজীবী খালেদ আল-জাইদি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবেদন করতে যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে বাধা দেয়।

খালেদ আল-জাইদি এক ভিডিও বার্তায় বলেন, আপিল শুনানির কয়েক ঘণ্টা আগে অস্ত্রের মুখে বন্দুকধারীরা আদালতের সব কর্মীকে আদালত ভবন থেকে বের করে দেন।

লিবিয়ার গণমাধ্যমে সম্প্রচারিত ওই ভিডিওতে তিনি বলেন, এ ধরনের কার্যণক্রম নির্বাচনী প্রক্রিয়ায় বাধাস্বরূপ।

স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় ওই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

গত ১৪ নভেম্বর সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাইফসহ আরও ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ