মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


নটরডেম ছাত্রের মৃত্যু, গাড়িচালকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৮) মৃত্যুর ঘটনার রাসেল খান (২৭) নামে গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী নিহতের বাবা শাহ আলম দেওয়ান।

গাড়িচালক রাসেল খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া।

তিনি বলেন, বুধবার (২৪ নভেম্বর) রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয় সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ থেকে ফেরার পথে ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়।

রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় সে ছাত্র মারা যায়। এরপরই বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গা বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ