শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

জর্ডানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:ইসরাইল জর্ডানে বৃহৎ একটি সৌর বিদ্যুতের যে প্ল্যান্ট প্রতিষ্ঠার চেষ্টা করছে, তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ মিছিল এবং ইসরাইলবিরোধী বিশাল সমাবেশ হয়েছে।

জর্ডানের দক্ষিণাঞ্চলে আমিরাতের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এ সৌরবিদ্যুৎ প্রকল্প। এর প্রতিবাদে গত মঙ্গলবার জর্ডানজুড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। খবর আরব নিউজের।

রাজধানী আম্মানের ডাখালিয়া স্কোয়ার ছাড়াও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিভিন্নস্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশেন সংঘর্ষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনিদের হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে। শহিদের রক্ত আমাদের ডাকছে।

মার্কিন প্রেসিডেন্টের পরিবেশবিষয়ক দূত জন কেরির উপস্থিতিতে দুবাইয়ে এ চুক্তি স্বাক্ষর হতে পারে।

চুক্তি অনুযায়ী জর্ডানে ওই সৌরবিদ্যুতের প্ল্যান্ট তৈরির টাকা দেবে সংযুক্ত আরব আমিরাত। আর সেখান থেকে উদপাদিত বিদ্যুৎ যাবে ইসরাইলে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লেপিড ও মার্কিন প্রেসিডেন্টের দূত জন কেরি অসংখ্যবার ফোন করে এ ব্যাপারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে রাজি করেছেন।

আব্রাহাম চুক্তির ভিত্তিতে আরব দেশ দুটি থেকে এ সুযোগ নিচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইল। ইসরাইলের মোট চাহিদার ২ শতাংশ অর্থাৎ ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ এই সৌরবিদ্যুতের প্ল্যান্ট থেকে সরবরাহ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ