শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

সুদানে একযোগে ১২ মন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতাচ্যুত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক আবারো ক্ষমতা নেওয়ার প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন।

আল জাজিরা জানায়, সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি, উচ্চশিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে একযোগে পদত্যাগের কথা জানান।

শুধু রাজনীতিক ও মন্ত্রিরাই নন সমঝোতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশটিতে শাসন করে আসছিল জান্তা সরকার ও বেসামরিক সরকার।

গত ২৫ অক্টোবর সুদানের সেনাবাহিনী অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। অভ্যুত্থানের মাধ্যমে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন।

এ সময় গৃহবন্দী করা হয় সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে। আটক হন দেশটির প্রভাবশালী মন্ত্রী ও রাজনীতিকেরা। সর্বশেষ সমঝোতার মধ্য দিয়ে গৃহবন্দী আবদাল্লাহ হামদক ক্ষমতায় ফিরেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ