বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবির ‘ঘ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

বুধবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল ঘোষণা করেন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর। ‘ঘ’ ইউনিটে আসন সংখ্যা ১৫৭০ (বিজ্ঞান: ১ হাজার ১১৭, ব্যবসায় শিক্ষা: ৪০০, মানবিক: ৫৩)। আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে ৮১ হাজার ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬ হাজার ৭১, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৪৮৯ এবং মানবিক বিভাগে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ফেল করেছেন ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ