বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাবির ‘ঘ’ ইউনিটেও প্রথম মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মানবিক বিভাগ থেকে আসা রাফিদ হাসান সাফওয়ান। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ভর্তি পরীক্ষার তার স্কোর ৮৫ দশমিক ৫, মোট স্কোর ১০৫ দশমিক ৫। সাফওয়ান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এর আগে গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছিলেন।

এছাড়া এই ইউনিটে আরো প্রথম হয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮০ দশমিক ৭৫। তার মোট স্কোর ১০০ দশমিক ৭৫। তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন। তিনি ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ