শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

গফরগাঁওয়ে ৩দিন ব্যাপী তালিমী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী ফারুকী।।
গফরগাঁও প্রতিনিধি>

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী রহ. এর ফয়েজে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন উলামা মাশায়েখ, তাবলীগ জামায়াত ও তরুণ একতা ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী  তালিমী ইজতেমা শুরু হয়েছে।

গত মঙ্গলবার (২৩ নভেম্বর ) বিকেল থেকে পাঁচবাগ মোড় সংলগ্ন চৌকা বাজার মাঠে এ ইজতিমা শুরু হয়।

এই তালিমী ইজতেমায় আখেরী মোনাজাত আগামী শুক্রবার (২৬ নভেম্বর ) সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন খাদেমুস সুন্নাহ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

৩দিন ব্যাপী তালিমী ইজতেমায় তালিম, তরবিয়ত ও আত্মশুদ্ধিমূলক দিক নির্দেশনা প্রদান করবেন পীর মাওলানা মুফতী মোহাম্মদ আলী, পীর মাওলানা মুফতী আনোয়ার মাহমুদ, পীর মাওলানা শরফউদ্দিন হোসাইন, মাওলানা হা. মাহমুদুল হাসান সালমানী, মাওলানা রইছুদ্দিনসহ বিশিষ্ট উলামায়ে ক্বেরাম ও তাবলিগ জামাতের মুবাল্লিগগণ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ