শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

ইয়েমেন যুদ্ধে ১৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শেষে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে সৌদি জোটের সঙ্গে যুদ্ধরত ইয়েমেনে মৃত্যু তিন লাখ ৭৭ হাজারে দাঁড়াবে।

দেশটিতে ২০৩০ সালের মধ্যে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের কারণে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে গতকাল মঙ্গলবার বলা হয়, ইয়েমেনে মৃতের এ সংখ্যার মধ্যে প্রায় ৭০ শতাংশ হবে পাঁচ বছরের কম বয়সী শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনে অপুষ্টিজনিত সমস্যায় পড়তে পারে ৯২ লাখ মানুষ এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ হতে পারে। এ ছাড়া ১৩ লাখের মধ্যে পরোক্ষ কারণে ৬০ শতাংশ মৃত্যু ঘটতে পারে বলে জানিয়েছে ইউএনডিপি।

এ প্রসঙ্গে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার জানান, ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় রোগ–শোক–ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। একে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলে দাবি করছেন তাঁরা।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ২০১৫ সাল থেকে ওই সংঘাতে যোগ দেয় সৌদি জোট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ