শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

আব্বাস পুতিনের বৈঠকে নেওয়া হল যে সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মনে করেন যে ফিলিস্তিনের গতিপথ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করার ক্ষেত্রে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার এ বৈঠকটি হয় বলে রাশিয়ান গণমাধ্যম তাসের প্রতিবেদন থেকে জানা গেছে।

সোচির কৃষ্ণ সাগরীয় অঞ্চলের এক রিসোর্টে অনুষ্ঠিত আলোচনা বৈঠকে ফিলিস্তিনের নেতাকে উদ্দেশ্য করে রাশিয়ার রাষ্ট্র প্রধান বলেন, ‘সম্মানিত প্রেসিডেন্ট, আপনার সাক্ষাত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘নি:সন্দেহে, আমরা অবশ্যই নিয়মিতভাবে সাক্ষাত করবো এবং আমাদের মধ্যে সম্পর্ক বজায় রাখবো।’

রাশিয়ার নেতা আরো বলেন, ‘মোটামুটিভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনের বর্তমান ও অপরিহার্য বিভিন্ন বিষয় ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করায় রুশ প্রেসিডেন্ট ফিলিস্তিনের নেতা আব্বাসকে ধন্যবাদ জানান।

সূত্র: বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ