মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মধুপুর মাদরাসায় হস্তলিপি ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস আল্লামা নেয়ামতুল্লাহ আজমী অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, উলূমুল হাদীস বিভাগের সদর, হযরতুল উস্তায বাহরুল উলূম হযরত মাওলানা আল্লামা নেয়ামতুল্লাহ আজমী হাফি. গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

দেওবন্দের ইসলামিক মিডিয়ার খবর অনুযায়ী তাকরীবু শরহি মা'আনিল আসারের লেখক হাদিসের একজন মহান সাধক আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। তবে গতকাল থেকে তার অবস্থা খুব খারাপ হওয়ায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আল্লামা নেয়ামতুল্লাহ আজমী দারুল উলূম দেওবন্দের একাধারে সিনিয়র মুহাদ্দিস ও হাদিস বিভাগীয় প্রধান। ঐতিহ্যবাহী ফিকহ একাডেমি ইন্ডিয়ার সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন আল্লামা নেয়ামতুল্লাহ আজমি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ