শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

করোনায় আক্রান্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আমির-আব্দুল্লাহিয়ানের শারীরিক অবস্থা ভালো এবং তিনি কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’

করোনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের এজেন্ডা পরিবর্তিত হয়েছে বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

এর আগে সোমবার, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আমির-আবদুল্লাহিয়ান নভেম্বরের শেষের দিকে ভারত-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে নয়াদিল্লিতে যেতে পারবেন কিনা সে বিষয়ে খতিবজাদেহ এখনই কোনো ইঙ্গিত দেননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ