মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-২৬’ এ যোগ দিতে স্কটল্যান্ডের পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ফুল দিয়ে স্বাগত জানান।

‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বাংলাদেশ সময় সকাল ৯টা ২৭ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ