মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ মক্কায় মসজিদুল হারামের কাছে হোটেলে অগ্নিকাণ্ড ২০২৭ থেকে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

‘দেশ এক গভীর সঙ্কট অতিক্রম করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ বলেছেন, দেশ এক গভীর সঙ্কট অতিক্রম করছে। দেশী-বিদেশী চক্রান্তকারী শক্তিগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসে কাজ করছে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন মন্দিরে হামলা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নেয়ার চক্রান্তে মেতে উঠেছে। নেতৃবৃন্দ যে কোন মূল্যে দেশের স্বাধীনতা রক্ষায় জীবনবাজি রেখে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী ইলিয়াাস হোসেনের সঞ্চালনায় শূরা অধিবেশনে শূরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শূরা অধিবেশনে আরো বলা হয়, দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। কোন কারণ ছাড়াই বার বার নিত্যপণ্যেল মূল্যবৃদ্ধি জনজীভনকে চরম দূবির্ষহ করে তুলেছে। নেতৃবৃন্দ বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার দাবি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ