মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

কক্সবাজারেও মসজিদের কোরআন চুরি করেছিলো ইকবাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়ার একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন শরীফ চুরি করেছিলেন। সেখানে মসজিদের খাদেম ও স্থানীয়রা তাকে গভীর রাতে আটক করেন। ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে মিডিয়ার কাছে। কী কারণে কোরআন শরীফটি তিনি নিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৭ অক্টোবর রাত দুইটা ৩০ মিনিট। কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান। ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান। চোর ভেবে তাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানান তার বাড়ি কুমিল্লায়। নাম ইকবাল হোসেন। পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন।

ইকবাল জানান, ১৬ অক্টোবর ফজরের নামাজের সময় তিনি চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করেন। মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে তিনি পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যান।

সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন জামা দিয়ে ছেড়ে দেয়। কক্সবাজারে আটকের সময় ওই জামাটি তার গায়ে ছিল।

রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন নেওয়ার কথা স্বীকার করেছেন। চুরি করা কোরআন শরীফটি কোনো মন্দিরে রাখার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ