শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

কাশ্মিরে মসজিদ বন্ধ, অন্যান্য উপাসনালয় খোলা; মেহবুবা মুফতির উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ভারত অধিকৃত কাশ্মিরের সব মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, নিরাপত্তা ও করোনার দোহাই দিয়ে বন্ধ রাখা কাশ্মিরের মসজিদগুলো অবিলম্বে খুলে দেয়া উচিত।

গতকাল রোববার পাকিস্তানের জাতীয় একধিক গণমাধ্যম ও টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও করোনা মহামারীর অজুহাতে ধর্মীয় স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা সহ্য করা যায় না। সরকার দাবী করেছে করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। তাই নিরাপত্তা এবং করোনা ভাইরাসের অজুহাতে উপত্যকার বড় বড় মসজিদ বন্ধ রাখার যুক্তি নেই।

‘অন্যান্য ধর্মীয় উপসনালয় খুলে দেয়া হয়েছে। জনসমাগম হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানও চলছে। তাহলে মসজিদ কেন বন্ধ? তাই পুরো উপত্যকা বিশেষ করে দরগাহ হযরত বিল এবং শ্রীনগর জামে মসজিদ অতিদ্রুত জুমার নামাজের জন্য খুলে দেয়া উচিত।’ সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জং, জিও নিউজ, জিও টিভি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ