বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ১৪৭ জন মারা গেলেন ভাইরাসটিতে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ