বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মোদির জন্ম‌দি‌নে ৭১টি গোলাপের শু‌ভেচ্ছা জানা‌লেন শেখ হা‌সিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শুক্রবার সকালে একাত্তরটি লাল গোলাপ সম্বলিত একটি ফুলের তোড়া ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২৬ মে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৭ সেপ্টেম্বরে তার জন্মদিন থেকে ৭ অক্টোবর নরেন্দ্র মোদির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দায়িত্বভার গ্রহণের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে ২০ দিন ব্যাপী ‘সেবা ও সমর্পন অভিযান’ শীর্ষক ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে আজ ১৭ সেপ্টেম্বর তার জন্মদিনে দেড় কোটি কোভিড ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-যা ভারতে এ পর্যন্ত একদিনে প্রদত্ত ভ্যাক্সিনের সর্বোচ্চ সংখ্যা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ