রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুফতি আমিনী রহ. এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মুফতি আমিনী রহ. এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার বিকেল ৪.৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীনপুর নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে আনুমানিক ১০০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আওয়ার ইসলাম কে এ তথ্যটি নিশ্চত করেছেন ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ ভূঁইয়া।

জানা যায়, মুফতি আমিনী রহ. এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী জীবনের দীর্ঘ সময় কাজলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে খেদমতরত ছিলেন। তার একান্ত প্রচেষ্টায় এলাকার অনেক কুসংস্কার দূর হয়েছে। তিনি আমিনপুর হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন তার এলাকায়।

আজ বাদ এশা আমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ