শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠীর টি.আই. নিজাম এর বাড়িতে মসজিদ উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ আছর তিনি এ মসজিদ উদ্বোধন করেছেন। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর।

মসজিদ উদ্বোধন উপলক্ষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

এ সময় তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। হাদিসে আছে, দুনিয়ায় যে একটি মসজিদ বানালো, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য একটি বালাখানা বানাবেন। তাই মসজিদ নির্মাণের পাশাপাশি এর হেফাজত করতে হবে। এর রক্ষণাবেক্ষণ করতে হবে। নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদের অন্যান্য হক আদায় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মসজিদে যতদিন বাচ্চাদের যাতায়াত থাকবে ততদিন দীন থাকবে। নামাজ থাকবে। ইসলাম থাকবে। বাচ্চাদের যাতায়াত কমে গেলে দীন ইসলাম থাকবে না। নামাজ থাকবে না। তাই বাচ্চাদের বেশি বেশি মসজিদে আসতে উৎসাহ প্রদান করুন। তারাই আমাদের ভবিষ্যৎ। নামাজের প্রতি তাদের উদ্বুদ্ধ করুন।’

মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্থানীয় হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আহমদ তালুকদার, সাহেবের হাট বন্দর থানার পুলিশ কর্মকর্তা, স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদে কমিটির সভাপতি, সেক্রেটারিসহ মসজিদের মুসুল্লিগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ