বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশী ওষুধসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০১ পিস বিদেশী ওষুধসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তি মো. সাইদুল ইসলাম সানি (২০)।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৬ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৪০১ পিস বিদেশী ওষুধ, একটি মোবাইল ও নগদ এক হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য বলে জানিয়েছে। সে বেশকিছুদিন ধরে অবৈধভাবে বিদেশী বিভিন্ন কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ আশপাশের এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ