বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা বোর্ডে ফেল থেকে পাস ২৫৫, নতুন জিপিএ-৫ ২৯৩ কাতিয়া মাদরাসার মুহতামিম শায়েখ ইমদাদুল্লাহর ইন্তেকালে জমিয়তের শোক মসজিদে নববীতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনা কর্মসূচি ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

কর্মজীবীরা কি ইহরাম ছাড়াই মিকাত অতিক্রম করতে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমার এক আত্মীয় বাসের ড্রাইভার। বর্তমানে সে সৌদি আরবে মক্কা টু মদীনা বাস চালিয়ে থাকে। এ কারণে তাকে একদিন পর পর মক্কায় আসতে হয়। হুজুরের কাছে যে বিষয় জানতে চাচ্ছি তা হচ্ছে, আমাদের সকলেরই জানা আছে যে, মীকাতের বাইরে থেকে কেউ সরাসরি মক্কায় প্রবেশ করলে তাকে এহরাম বেঁধে প্রবেশ করতে হয়। তাই এখন সে কী করবে? ইহরাম বেঁধেই মক্কায় প্রবেশ করবে?

জবাব: মীকাতের বাইরে থেকে মক্কায় প্রবেশ করতে চাইলে সাধারণ অবস্থায় মীকাত থেকে ইহরাম করেই আসার বিধান। কিন্তু বাস চালক, ব্যবসায়ী বা এমন লোকজন যাদের পেশার তাগিদে ঘন ঘন মক্কা মুকাররামায় আসা-যাওয়ার প্রয়োজন দেখা দেয় তাদের জন্য প্রত্যেকবার ইহরাম করে আসা এবং উমরা করা যেহেতু কষ্টকর বরং অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব। তাই এ ধরনের ব্যক্তি উমরার ইচ্ছা না করে থাকলে তাদেরকে হেরেমে প্রবেশের জন্য ইহরাম করতে হবে না। সুতরাং আপনার ঐ আত্মীয় ড্রাইভিং করার ক্ষেত্রে ইহরাম ছাড়াও মক্কায় প্রবেশ করতে পারবে। এ কারণে তার উপর কোনো জরিমানা আসবে না এবং কোনো গুনাহও হবে না ইনশাআল্লাহ।

قال الراقم : وهذا من باب الإفتاء بمذهب الغير من أجل عموم البلوى والحاجة الملحة.

-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৫১; আলমাজমূ শরহুল মুহায্যাব ৭/১৪; আলমুগনী, ইবনে কুদামা ৫/৭০; হাজ¦ ও উমরাহ কে জাদীদ মাসাইল আওর উনকা হাল্, ইন্ডিয়া ফিক্হ একাডেমি, পৃ. ২১

সূত্র: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ