শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রনি ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দিয়ে আলোচনায় আসেন।

রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে গ্রেফতার করেছে তা জানা নেই। তার বিরুদ্ধে সব মামলায় সে জামিনে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গত ১৭ আগস্ট খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে রনি বলেছিলেন, আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই যদি একক শেখ হাসিনার লোক হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে, পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টু-র ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।

তার এই বক্তব্যের পর নারায়ণগঞ্জ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ