বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮


রোববার থেকে হাইকোর্টে শুরু হচ্ছে আগাম জামিনের শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের এপ্রিলে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কারণে বন্ধ থাকার পর রোববার (২২ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের কার্যতালিকা প্রকাশিত হয়েছে।

এর আগে মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ