শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বর্ষায় পেট খারাপ হলে যে ৫টি খাবার খেতে বলেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষায় নানা রকম পেটের গোলমাল লেগেই থাকে। খুব বেশি পেটের সমস্যা হলে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। তাই লবণ-চিনির পানি সারা দিন ধরে খাওয়া প্রাথমিক কাজ। কিন্তু খাবার না খেলে শরীর আরও দুর্বল হয়ে পড়বে। কড়া ওষুধও খালি পেটে সহ্য হবে না। কিন্তু মুশকিল হল পেট খারাপ হলে কোন ধরনের খাবার খেলে পেট আরও খারাপ হয়ে যাবে না, সেটাই অনেকে বুঝতে পারেন না। সাধারণত বিভিন্ন চিকিৎসক যা পরামর্শ দিয়ে থাকেন, সেই অনুযায়ী পাঁচটি খাবারের একটি তালিকা বানিয়ে দেওয়া হল।

কলা

কলাকে প্রাকৃতিক অ্যান্টাসিড বলে। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় পেটের যা পেটের জরুরি রস উৎপাদন বাড়িয়ে দেয়। তাতে পেটে কোনও রকম প্রদাহ কমানোর শক্তি থাকে। কলা খেলে এনার্জিও পাবেন। তাতে পেটের খারাপের দুর্বলতা একটু কমবে।

আদা চা

পেটখারাপের পাশাপাশি পেটে ব্যথা, বমি ভাব এবং গায়ে-হাত-পায়ে ব্যথা লেগেই থাকে। আদা এসব থেকে রেহাই দিতে পারে। গরম জলে আদা কুচিয়ে ফুটিয়ে নিন। স্বাদ অনুযায়ী লেবু আর মধু দিয়ে ছেঁকে নিয়ে খান। শরীরের কোনও রকম প্রদাহ হলেও আদা দারুণ কাজ দেয়।

দই ভাত

পেট খারাপের মধ্যে এর চেয়ে ভাল খাবার আর হয় না। পেট ঠান্ডা রাখে। এবং হজমের গোলমাল মেটানোর জন্য দইয়ের প্রোবায়োটিক গুণ দারুণ উপকার দেয়। সাধারণ ভাত ডালের তুলনায় অনেক সহজে হজমও হয়ে যায়।

কমবুচা

কমবুচা এক ধরনের চা যা এখন অনেক ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়। অনলাইনে আরও বেশি সহজে পেয়ে যাবেন। পেট খারাপ হলে কমবুচা খেলে আরাম পাবেন। পেটের অস্বস্তিও কমবে। তবে একবারে এক গ্লাস ঢকঢক করে খেয়ে না ফেলে ধীরে ধীরে চুমুক দিয়ে খান।

ওটস

মশলা দিয়ে নোনতা ওটস না খেয়ে এই সময় মিষ্টি ওটস খেলে উপকার পাবেন। কলা দিয়ে মেখে খেতে পারেন। সামান্য দুধ আর জলে ফুটিয়ে নেবেন। যাঁদের দুধে সমস্যা তারা বাদাম থেকে তৈরি দুধ বা যে সোয়ার দুধ ব্যবহার করতে পারেন। বেরি জাতীয় ফল বা ড্রাই ফ্রুট দিয়ে খেলে অসুবিধা হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ