শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর

আপাতত ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল: বেবিচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত ও বাংলাদেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চুক্তি না হওয়ায়, আপাতত দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাতিল হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 'কিন্তু, আমরা এখনও তাদের কাছ থেকে চিঠির কোনো উত্তর পাইনি। এ কারণে আমাদের পক্ষে এখনই বলা কঠিন যে দুই দেশের মধ্যে ফ্লাইট আবার কবে শুরু হবে।'

এদিকে, শনিবার টাইমস অফ ইন্ডিয়াকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, আমরা রবিবার থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি। এ বিষয়ে চুক্তি সই হলে, আমরা নতুন তারিখ ঘোষণা করব।

এতে, ভারতের দুটি উড়োজাহাজ চলাচল সংস্থা স্পাইসজেট ও ইন্ডিগোর ফ্লাইট চালুর কথা থাকলেও, সেগুলোও বাতিল করা হবে।

স্পাইসজেটের ২৬ আগস্ট থেকে ফ্লাইট কথা ছিল এবং ইন্ডিগোর পরের দিন ফ্লাইট শুরু করার কথা ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ