বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১ সেপ্টেম্বর সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। সশরীরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।

বুধবার সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমরা সশরীরে পরীক্ষা শুরু করব। স্থগিত থাকা পরীক্ষাগুলো আগে শুরু হবে। তবে এর মধ্যে লকডাউন দেয়া হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।’

সাত কলেজের যেসব শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ