মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১২০ বছর আগের কোরআনের বিরল কপি কিছু সংশোধনীসহ জাতীয় সংসদে পাস অর্থবিল-২০২৬ ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরির ফারেগদের নিবন্ধনের আহ্বান হাইআতুল উলয়ার

শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনি শিশুদের সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক:  শিক্ষার পাশাপাশি ফিলিস্তিন শিশুদের এখন সবচেয়ে বেশি নিরাপত্তা প্রয়োজন বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার ও আবাসনবিষয়ক সমন্বয়কারী লিন হ্যাস্টিংস সোমবার এ কথা বলেছেন। খবর আনাদোলুর।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনি শিশুদেরও নিরাপত্তা প্রাপ্য। জীবনের নিরপিত্তা তাদের অধিকার।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিশ্বের সবচেয়ে অনিরাপদ এলাকায় বসবাস করা এসব শিশুর নিরাপত্তা নিশ্চিত করা।

জাতিসংঘের তথ্যমতে, ফিলিস্তিনে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৭৯টি শিশু নিহত এবং এক হাজার ২৬৯টি শিশু আহত হয়েছে।

সম্প্রতি গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহত হয় ৬৭টি ফিলিস্তিনি শিশু। এ ছাড়া পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ১১ শিশুর।

ফিলিস্তিনি শিশুদের প্রাণহানির জন্য ইসরাইল দায়ী করেছেন জাতিসংঘের এ কর্মকর্ত। তিনি বলেন, স্কুল থেকে বাড়ি আসার পথে প্রায়ই ইসরাইলি বাহিনী অথবা বর্ণবাদী ইহুদি বসতকারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। কখনও কখনও ইসরাইলিদের বর্বরতায় প্রাণ হারাচ্ছে এসব শিশু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ