বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পে খবর আসে ওই স্কুলটির নবম শ্রেণির ফাঁকা কক্ষে কিছু ব্যক্তি মাদকসহ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সাতজন র‌্যাবের হাতে ধরা পড়েন।

গ্রেফতার সাত তরুণ হলেন, মো. সাগর (১৯), রুবেল হোসেন (২২), দুরুল হোসেন, দিপু ঘোষ (১৯), আজিম উদ্দিন (২৪), মাসুদ রানা (২১), মো. জুয়েল (১৯) এবং বকুল হোসেন (২১)। সবার বাড়ি গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর মহল্লায়। এ সময় একটি বড় ছুরি, দুটি চাকু, তিনটি হাসুয়া, সাতটি মোবাইল ও ১১ টি সীমকার্ড জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ